তাহসানের সঙ্গে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে নাটক অনুরাধাকে বলা হলো না। পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন মিথিলা। কথা হলো তাঁর সঙ্গেশুটিংয়ে নাকি অফিসে?অফিসে। ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। অফিসের কাজের ফাঁকে যেটুকু সময় পাই, তখন ভালো কিছু গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি।‘অনুরাধাকে বলা হলো না’ মানে কী?দুজন ছেলে ও মেয়ের ইন্টারনেটের মাধ্যমে পরিচয়ের গল্প নিয়ে নাটকটি। একসময় দুজনের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ছেলেটি আসে না। এখানেই লুকিয়ে আছে নাটকের আসল মজা। গত রোজার ঈদের আগে শুটিং করেছিলাম। আমার সঙ্গে অভিনয় করেছেন রওনক হাসান। আপনারা স্বামী-স্ত্রী নাকি আবার টিভি নাটকে কাজ করছেন?বছর তিনেক আগে আমি আর তাহসান মধুরেণ সমাপয়েৎ নাটকে অভিনয় করেছিলাম। এবার আমরা আবারও জুটি হয়েছি। নাটকের নাম হিট উইকেট। সম্পূর্ণ প্রেমের গল্প। আমাদের মহল্লায় বাড়ি ভাড়া নেয় তাহসান। মহল্লার কিছু মানুষের কারণে নানা বিড়ম্বনার শিকার হয় সে। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই ঘটনা নিয়েও ঝামেলা হয়। কোরবানির ঈদে আপনার অভিনীত কয়টি নাটক প্রচারিত হলো?পাঁচটি নাটক—বিটিভিতে কনেপক্ষ, বাংলাভিশনে অনিকেত ভালোবাসা, এনটিভিতে এই জীবন, আরটিভিতে ধান্ধা এবং মাছারাঙায় বাহুলতা। এর মধ্যে বাহুলতা ছাড়া বাকি নাটকগুলো দেখা হয়েছে। এবার ঈদে একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এটি ছিল আমার আর তাহসানের উপস্থাপনায় প্রথম পূর্ণাঙ্গ কোনো টিভি অনুষ্ঠান। আপনার নিজের গানের অ্যালবামের কাজ শুরু করেছিলেন। আমার গানের প্রথম অ্যালবাম। তাই একটু সময় নিয়ে কাজ করছি। সুর ও সংগীতায়োজনের কাজ প্রায় শেষ। তিনটি গানে কণ্ঠ দেওয়া হয়েছে। তাহসান এখন চলচ্চিত্র আর ওর নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত আছে। আশা করছি, নতুন বছরের শুরুতে অ্যালবামের কাজ শেষ করতে পারব।