তাহির-মরকেলের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে নিজের বলে জোনাথন ট্রটের ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন। এক্সরের পর তাঁকে পাঠানো হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাতের বিশেষজ্ঞ চিকিৎসক মাইক সলোমন্সের কাছে। সলোমন্সের সিদ্ধান্ত কী হবে পরের বিষয়, মাঠে নামার জন্য মরিয়া ইমরান তাহির। আগামীকাল ভারতের বিপক্ষে এই দক্ষিণ আফ্রিকান স্পিনার খেলতে চান।‘বি’ গ্রুপের অন্যতম বড় ম্যাচ। নাগপুরের এই ‘বড়’ ম্যাচেই খেলতে তাহির এখন অধীর অপেক্ষায়, ‘আমি নিশ্চিতভাবেই খেলতে চাই। আমার ধারণা, আমি খেলার সুযোগ পাব। আমি সেদিকেই তাকিয়ে আছি।’তাহিরের খেলার স্বপ্নকে রাঙিয়ে দিচ্ছেন মোহাম্মেদ মোসাজিও। পরশুর অনুশীলন শেষে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ও চিকিৎসক তাহিরের মাঠে নামার সার্টিফিকেট এক রকম দিয়েই দিয়েছেন, ‘সে খেলতে পারে।’ পাকিস্তানি বংশোদ্ভূত এই লেগ স্পিনার প্রথম তিন ম্যাচেই নিয়েছেন ১১ উইকেট। দলীয় চিকিৎসকের এই সার্টিফিকেট আর তাহিরের আগ্রহ দেখে অধিনায়ক গ্রায়েম স্মিথ নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন।ইমরান তাহিরকে একাদশে পাওয়াটা সত্যিকার অর্থেই স্বস্তির কারণ হবে স্মিথের জন্য। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ভারতের সঙ্গে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রয়োজন জয়। আর সেই জয়টি ভারতের বিপক্ষে হলে তো কথাই নেই।ভারত ম্যাচ নিয়ে অধিনায়ক স্মিথকে নির্ভরতা দিচ্ছেন মরনে মরকেল। প্রথম তিন ম্যাচে মাত্র দুটি উইকেট নেওয়া এই পেসার স্বরূপে ফিরতে চান ভারত ম্যাচেই। তবে নিজের চেয়েও মরকেল উচ্ছ্বসিত সতীর্থ পেসার ডেল স্টেইনকে নিয়ে। মরকেলের বিশ্বাস, ভারতকে পুড়িয়ে মারতে কার্যকর অস্ত্র হবে স্টেইনের রিভার্স সুইং।নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্টেইনের অতীত পারফরম্যান্স এবং আইপিএল অভিজ্ঞতাই মরকেলকে এতটা আশাবাদী করছে। গত বছর দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হয়েছিল এই নাগপুরে। এই টেস্টে দলকে ইনিংস জয় উপহার দিতে স্টেইন প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫১ রানে ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩টি। মরকেল তাই আশাবাদী না হয়ে পারছে না, ‘এখানে দক্ষিণ আফ্রিকার অতীত পারফরম্যান্স, এমনকি আইপিএল দেখিয়েছে, এখানে দ্রুতগতির বোলারদের রেকর্ড ভালো। তবে রিভার্স সুইংটাই হবে মূল অস্ত্র। শেষবার আমরা যখন এখানে এসেছিলাম, ডেল কাজটা করেছিল দুর্দান্ত।’গতির সঙ্গে এবার দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণটাও ভালো। মরকেল তাই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকেও সমীহ করছেন ২৬ বছর বয়সী ডানহাতি পেসার। নিজেকে নিয়ে তাঁর কথা, বাউন্স থাকলেও তিনি রিভার্স সুইং পারেন না। তাই তাঁর পরিকল্পনা, এক প্রান্ত দিয়ে ভারতের রানের চাকা আটকে রাখা। আর কে না জানে, ব্যাটসম্যানকে উইকেটে বেঁধে রাখা মানেই তো উইকেটপ্রাপ্তির সম্ভাবনা। ওয়েবসাইট।