তাহিরপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ির গোয়ালঘরের দরজায় বসে গল্প করার সময় বজ্রপাতে আক্রান্ত হন তাঁরা।মারা যাওয়া দুজন হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের আবদুল হান্নানের স্ত্রী আলকুমা বেগম (৩০) ও আবদুল মান্নানের মেয়ে রিপা আক্তার (১৫)। আবদুল হান্নান ও আবদুল মান্নান সম্পর্কে চাচাতো ভাই।ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক জানান, আজ সকালে আলকুমার বাড়ির গোয়ালঘরের দরজায় বসে চাচির সঙ্গে গল্প করছিল রিপা ও তার ছোট ভাই তোফাজ্জল মিয়া। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান আলকুমা ও রিপা। বজ্রপাতে শরীর ঝলসে গেছে তোফাজ্জলের। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।