তাহিরপুরে মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে নৌ র্যালি
মৎস্যসম্পদ রক্ষায় হাওরবাসীর সচেতনতা বৃদ্ধিতে সুনামগঞ্জের তাহিরপুরে গত ১২ জুলাই নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয় এবং বেসরকারি সংগঠন সিএনআরএস আইপ্যাক ও সানক্রেড লিফের যৌথ উদ্যোগে এ নৌ র্যালি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো ১০টি নৌযানে করে সচেতনতামূলক গান গেয়ে হাওরপারের গ্রামগুলোর সামনে ঘুরে বেড়ান। পাশাপাশি স্থানীয় বিভিন্ন বাজারে গিয়ে উপস্থিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। নৌ র্যালিতে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আহ্সান হাসিব খান, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, বেসরকারি সংগঠন আইপ্যাকের স্বপনকুমার চন্দ্র। মৎস্য কর্মকর্তা আহ্সান হাসিব খান জানান, পোনা মাছ, ডিমওয়ালা মাছ নিধন এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ না ধরতে হাওরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এ নৌ র্যালির আয়োজন করা হয়েছে।