তাহিরপুরে সহজলভ্য মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, এ উপজেলার সাতটি ইউনিয়নেই রয়েছে মদ-গাঁজা সেবন ও বিক্রির স্পট। এসব স্পটে বিভিন্ন রকমের ভারতীয় মদ, চোলাই মদ ও গাঁজা বিক্রি করতে দেখা যায়।মাদকের এ সহজলভ্যতার কারণে উপজেলায় মাকদসেবীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। থানা পুলিশ এসব আস্তানায় মাঝেমধ্যে হানা দিলেও কমছে না মাদক সেবন ও বিক্রি।উপজেলার সাতটি ইউনিয়নে রয়েছে ভারতীয় মদ বিক্রির জন্য গজিয়ে ওঠা উঠতিবয়সী ব্যবসায়ীরা। এ ছাড়া রয়েছে বংশপরম্পরায় চুলাই মদ তৈরির সঙ্গে জড়িত ঋষি সম্প্রদায়ের লোকজন।উপজেলার বাদাঘাট, তাহিরপুর, আনোয়ারপুর, সুলেমানপুর, বড়ছড়া, চারাগাঁও, বাগলি ও পৈণ্ডুব বাজারে অবাধে চলছে ভারতীয় মদের সেবন ও বিক্রি।মাদকসেবীদের নানা কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিয়া হোসেন জানান, ইউনিয়নের পৈণ্ডুব ও সুলেমানপুর বাজারে ভারতীয় মদ সেবন ও বিক্রি চলছে প্রকাশ্যে। মাদকসেবীদের কারণে এখানকার লোকজন আতঙ্কিত।বালিজুরী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল মিয়া জানান, তাঁর ওয়ার্ডের আনোয়ারপুর বাজারে অবাধে চলে মদ বিক্রি। সন্ধ্যা হলেই মদখোরদের কারণে বাজারে ভালো মানুষেরা থাকতে পারেন না।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এহসানুজ্জামান জানান, মাদকসেবীদের কারণে সন্ধ্যার পর হাসপাতালের আশপাশে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জানে আলম খান জানান, চুলাই মদ তৈরির স্থাপনা ধ্বংস করা হয়েছে, তবে ভারতীয় মদ বিক্রির কোনো অভিযোগ পায়নি।