তাড়াইলে নৌকা ডুবে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নৌকা ডুবে এক শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দামিহা ইউনিয়নের কমলার হাওর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন: হাছলা গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী জুলেখা আক্তার (৬০) ও তাঁর নাতি তরুণ (৬) এবং বেলংকা গ্রামের আলাল উদ্দিনের স্ত্রী আছিয়া আক্তার (৩৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে দামিহা ইউনিয়নের হাছলা গ্রাম থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা তাড়াইলের উদ্দেশে ছেড়ে যায়। কমলার হাওরের সেতুর কাছে পৌঁছালে নৌকাটি ডুবে যায়। কিছুক্ষণ পর জুলেখা ও আছিয়ার লাশ ভেসে ওঠে। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে নৌকাটি তীরে টেনে আনার পর নৌকার মধ্যে শিশু তরুণের লাশ পাওয়া যায়।খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নৌকার চালক বেলংকা গ্রামের বাচ্চু মিয়া পলাতক রয়েছেন।তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তিনটি হস্তান্তর করা হয়েছে।