তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী গুরুতর অসুস্থ হয়ে সৌদি আরবে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। বেন আলীর পরিবারের একজন বন্ধু নাম প্রকাশ না করে জানিয়েছেন, ৭৪ বছর বয়সী তিউনিসিয়ার এই সাবেক নেতা স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি জেদ্দার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।সৌদি আরবের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বেন আলীর অবস্থা গুরুতর।তীব্র জনরোষের কারণে গত মাসে জয়নুল আবেদিন বেন আলী পদত্যাগ করে সৌদি আরব পালিয়ে যান। তিনি ২৩ বছর তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন।