তিউনিসিয়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ায় জরুরি অবস্থার মেয়াদ ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি এই মেয়াদ বাড়ান। আজ বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা টিএপি জানায়, এই জরুরি অবস্থায় পুলিশি হস্তক্ষেপের বিশেষ ক্ষমতাকে অনুমোদন দেওয়া হয়। টিএপি জানায়, গতকাল বুধবার মারজুকির এক নির্দেশে সেখানে বিদ্যমান জরুরি অবস্থার মেয়াদ আজ ১ নভেম্বর থেকে আগামী তিন মাসের জন্য বাড়ানো হয়। সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের এক প্রস্তাবের ভিত্তিতে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নেন। গত বছরের জানুয়ারি থেকে তিউনিসিয়ায় একটানা জরুরি অবস্থা বিরাজ করছে। ওই বছরের জুলাই মাস থেকে এ অবস্থার মেয়াদ এক মাস করে বাড়ানো হচ্ছিল। প্রেসিডেন্টের এই নতুন ঘোষণায় তিউনিসিয়ার নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। ২০১১ সালের জানুয়ারিতে গণ-অভ্যুত্থানের মুখে উত্খাত হন তত্কালীন প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলী। এর পর থেকে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।