তিতাস গ্যাসে ৩৭২ কোটি ৬৭ লাখ টাকার দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হিসাবে ৩৭২ কোটি ৬৭ লাখ টাকার দুর্নীতির সন্ধান পেয়েছে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ১৯৯২-৯৩ থেকে ১৯৯৬-৯৭ অর্থবছরের মধ্যবর্তী পাঁচ বছরেই এ সংস্থাটিতে এই বিপুলসংখ্যক টাকার দুর্নীতি হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।পাশাপাশি তিতাস গ্যাসের শেয়ারের লেনদেন আইন লঙ্ঘন করছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে এ কমিটি। একই সঙ্গে নিজস্ব গাড়ি ব্যবহারকারী তিতাসের কর্মচারীদের আয়ের উত্স খতিয়ে দেখতে বলেছে তারা।আজ সোমবার দুপুরের সংসদ সচিবালয়ে ১৬তম বৈঠক-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর এসব কথা জানান।কারিগরি লস, অকারিগরি লস ও আবাসিক ট্যারিফজনিত লসকেই তিতাসের পক্ষ থেকে সিস্টেম লসের কারণ হিসেবে জানানো হয়েছে উল্লেখ করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, গ্যাসের সিস্টেম লসের জন্য দায়ী কারিগরি লস গ্রহণযোগ্য হলেও দুর্বল ব্যবস্থাপনা, যথাযথ মনিটরিংয়ের অভাব এবং কারচুপির কারণে সৃষ্ট অকারিগরি লস কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।