তিতাস নদীতে বাঁধ নির্মাণ কেন বেআইনি নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিতাস এবং এর ১৭টি শাখা নদীতে বাঁধ নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওইসব বাঁধ কেন অপসারণের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। যোগাযোগসচিব, পানিসম্পদসচিবসহ সাতজন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।১২ জানুয়ারি দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। আজ ওই আবেদনের ওপর আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মোতাহার হোসেন সাজু।