তিতাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার আকালিয়ায় কাটাখালী সেতুর কাছে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে গেলে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের হবি মিয়ার স্ত্রী পারভিন (৩২) এবং একই এলাকার আবু তাহেরের মেয়ে কোহিনুর (৭)। নিখোঁজ রয়েছে নিহত পারভিনের ছেলে ইয়াকুব (৩)।জানা গেছে, রাত আটটার দিকে তিতাস উপজেলার আকালিয়ায় কাটাখালী সেতুর কাছে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অটোরিকশাটি সেতু থেকে নিচে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। এ সময় একজন নিখোঁজ ও আরও দুজন আহত হয়। আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। নিখোঁজ ইয়াকুবকে উদ্ধারে স্থানীয় লোকজন এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ তিতাস থানা-পুলিশের হেফাজতে রয়েছে।