তিতাসে ২০ নম্বর কূপের পরীক্ষামূলক খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার কোম্পানি গাজপ্রম ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে ২০ নম্বর কূপের পরীক্ষামূলক খনন শুরু করেছে। আজ বুধবার বেলা একটায় এই খননকাজ শুরু হয়।খননকাজের তত্ত্বাবধায়ক উজবেকিস্তানের প্রকৌশলী রুস্তম ইউ জালালফ প্রথম আলো ডটকমকে এ কথা জানান। রুস্তম ইউ জালালফ আরও জানান, এই কূপটি তিন হাজার ৬১১ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এ খননকাজ দেড় মাস আগে শুরু করার কথা ছিল; কিন্তু নানা কারণে শুরু করতে দেরি হয়েছে।গাজপ্রম বাংলাদেশে সরকারি কোম্পানির পরিচালনাধীন গ্যাসক্ষেত্রগুলোতে মোট ১০টি উত্পাদন কূপ খনন করবে—এই মর্মে সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রে খনন করবে চারটি কূপ।