তিন অধিবর্ষে তিন সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড ভাঙতে কার না ভালো লাগে। তাইতো রেকর্ড ভাঙ্গার রেকর্ডের জন্য চলে অদ্ভুত সব আয়োজন। সেরকম এক অদ্ভুত আয়োজনে এবার গণমাধ্যমের শিরোনাম হলেন মার্কিন এক দম্পতি। পরিকল্পিতভাবে পরপর তিন অধিবর্ষে (লিপ ইয়ার, ২৯ ফেব্রুয়ারি) সন্তান জন্ম দিয়ে ষাটের দশকের একটি রেকর্ড স্পর্শ করার কৃতিত্ব অর্জন করেছেন ডেভিড ও লুইস দম্পতি। যুক্তরাষ্ট্রে উঠা অঙ্গরাজ্যের প্রোভো শহরের বাসিন্দা এই দম্পতি।যুক্তরাষ্ট্রের দ্য ডেইলি হেরল্ড পত্রিকার খবরে বলা হয়, ডেভিড ও লুইস দম্পতির প্রথম সন্তান জাভিয়ারের জন্ম হয়েছিল ২০০৪ সালের ২৯ ফেব্রুয়ারি। ঠিক ঠিক চার বছর পর দ্বিতীয় সন্তান রেমিংটনের জন্ম হয় ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি। আর ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের তৃতীয় সন্তান ও একমাত্র কন্যা সন্তান জাডের। এর আগে ১৯৬০, ৬৪ ও ৬৮ সালের ২৯ ফেব্রুয়ারি তিন সন্তানের জন্ম হওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল নরওয়ের হেনরিকনস দম্পতির। আর এবারে সেই রেকর্ডটিকে ভাঙতে না পারলেও সম সংখ্যাটিকে ছুঁয়ে দিলেন মার্কিন দম্পতি ডেভিড ও লুইস। জানা গেছে, চিকিত্সকের পরামর্শ অনুযায়ী জাডের জন্ম হওয়ার কথা ছিল লিপ ইয়ারের পাঁচ দিন আগে। জাডের মা লুইস বলেছেন, ‘আমি আসলে কোনোভাবেই বিষয়টিতে নিশ্চিত ছিলাম না।’এ তিন জন ছাড়াও ডেভিড ও লুইসের আরও দুই সন্তান আছে। যাদের জন্ম ২৯ ফেব্রুয়ারি নয়। ডেভিড ও লুইস দম্পতি প্রতি চার বছর পরপর বেশ ঘটা করেই তাঁদের সন্তানদের জন্মদিন পালন করেন।