তিন আলোকচিত্র সাংবাদিককে পেটানোর বিচার চায় বিএনপি
পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে ট্রমা সেন্টারে দেখতে গিয়েছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ওই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান সঙ্গে ছিলেন সাংসদ বরকতউল্লাহ, আশরাফ উদ্দিন নিজান, নিলুফার ইয়াসমিন, কেন্দ্রীয় নেতা এহছানুল হক মিলন, শামসুর রহমান।প্রতিনিধিদলটি এ ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের নিন্দা জানায়। পুলিশের যেসব সদস্য এ ঘটনায় দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।দলটি বলেন, এভাবে যদি পুলিশকে পেটানোর লাইসেন্স দেওয়া হয়, তা গণতন্ত্রের জন্য ভালো হবে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা সরকারকেই প্রমাণ করতে হবে। সরকারের উচিত, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।