তিন উপজেলায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলিয়া মাদ্রাসা মাঠ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে ময়দান ও আশপাশের এলাকায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।ফেনী: ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন ফারুকী দলীয় সমাবেশ করার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেন। একই সময় একই স্থানে দলীয় সভা করার অনুমতি চেয়ে আবেদন করেন ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। লক্ষ্মীপুর: রায়পুর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আজ বিকেল তিনটায় জামায়াত ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রায়পুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর আজ সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দেন।নোয়াখালী: বেগমগঞ্জের চৌমুহনী রেলওয়ে ময়দান ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। একই স্থানে উপজেলা জামায়াত ও আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করায় বেগমগঞ্জের ইউএনও খন্দকার নুরুল হক ১৪৪ ধারা জারি করেন।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ফেনীর নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী অফিস ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি)