তিন উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ শুক্রবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ পটুয়াখালীর দুমকী উপজেলার তিনটি ইউপি, কলাপাড়ার চারটি ইউপি এবং পিরোজপুরের নাজিরপুরের পাঁচটি ইউপিতে ভোট গ্রহণ করা হচ্ছে।