তিন কন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর হাসপাতালে এক নারী গতকাল শনিবার পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। ওই নারীর নাম সালমা খাতুন (২৩)। অস্ত্রোপচার ছাড়াই শিশু তিনটির জন্ম হয়। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবদুল হাই জানান, একসঙ্গে তিন সন্তান প্রসবের ঘটনা সচরাচর ঘটে না। তাঁর ওপর তিনটিই কন্যাশিশু। নবজাতক তিনটির ওজন যথাক্রমে দেড় কেজি, এক কেজি ও ৯০০ গ্রাম। মা ও শিশুরা ভালো আছে। সালমা মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার দেলোয়ার হোসেনের স্ত্রী। মাগুরা প্রতিনিধি।