তিন কন্যার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ জুন ৪৩/১ নবাব কাটরার তৃতীয় তলায় চলছিল পান-চিনির অনুষ্ঠান। সেই বিয়ের কনে রত্না। ভয়াবহ আগুন রত্নার পরিবার ও শ্বশুরবাড়ির প্রায় ৪১ জন সদস্যের প্রাণ কেড়ে নেয়। বিউটি পার্লারে থাকায় বেঁচে যান রত্না ও তাঁর বোন রুনা। অসহায় নিঃস্ব দুই বোনের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জুন প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে রুনা, রত্না ও এই দুর্ঘটনার আরেক অসহায় মেয়ে আসমাকে বিয়ে দেন। মা হিসেবে এ বিয়ের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল তিন কন্যার এই বিয়ে।