তিন কাঠার প্লটে বাড়ি করতে জায়গা ছাড়তে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরসহ সারা দেশের তিন কাঠার প্লটে বাড়ি করতে আর ৩৫ শতাংশ পর্যন্ত জায়গা ছাড় দিতে হবে না। আগামী মাসেই এ সংক্রান্ত বিধিমালা জারি করা হবে। ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী তিন কাঠার প্লটেও ওই জমির ৩৫ শতাংশ পর্যন্ত জমি ছাড় দেওয়ার বিধান রয়েছে। এখন সেই বিধিমালা সংশোধন করা হচ্ছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন। কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে গুলশানে বরাদ্দ করা বাড়ির বকেয়া কর সুদে-আসলে ফেরত চেয়ে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়। কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিয়ে কমিটিকে জানাতে বলেছে। প্রসঙ্গত, খালেদা জিয়ার এ বাড়িটি নামমাত্র মূল্যে তত্কালীন এরশাদ সরকার বরাদ্দ দেয়। ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আসাদুজ্জামান খান, হুইপ নূরে আলম চৌধুরী, জহিরুল হক ভূঁইয়া, আবদুস সাত্তার অংশ নেন।