তিন গ্রামপুলিশ হত্যার রহস্য তিন বছরেও উদ্ঘাটন হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলালের তিন গ্রামপুলিশ চৌকিদার হত্যার রহস্য তিন বছরেও উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদে তিন গ্রামপুলিশ আবদুল জলিল, রহিচ উদ্দীন ও বাচ্চু মণ্ডলকে ওই ইউনিয়নের ইটাখোলা- গোপিনাথপুর রাস্তার ফাসিতলা নামক স্থানে ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহত আবদুল জলিলের স্ত্রী সাজেদা বেওয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ক্ষেতলাল থানায় ১৪ ডিসেম্বর মামলা করেন। জয়পুরহাট সিআইডি পুলিশের উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, তিনি তিন মাস আগে তদন্ত করার জন্য মামলার নথিপত্র পেয়েছেন। তদন্ত শুরু করেছেন। তিনি দাবি করেন, তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হবেন। তবে সময় লাগবে।