তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ওই সব পথে তিন ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার অমৃতলাল দাস প্রথম আলো ডটকমকে জানান, তালশহরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এ সময় ভৈরবে সিলেটগামী জয়ন্তিকা, তালশহরে চট্টগ্রামগামী চট্টলা, মেথিকান্দায় চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন আটকা পড়ে। আখাউড়া জংশনের প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী জানান, বিকল ইঞ্জিনের ত্রুটি সারিয়ে ফের ট্রেনটি চালু করা হয়েছে।