তিন জেলা প্রশাসক বদল
তিন জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এ-সম্পর্কিত সরকারি আদেশ জারি করেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক মুস্তাফিজুর রহমানকে যশোর জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। আগে তিনি এ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের একান্ত সচিব মিজানুর রহমানকে লক্ষ্মীপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হাসিবুল আলমকে পটুয়াখালীর জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক আমিনুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। লক্ষ্মীপুরের ডিসি এম এ বাশারকে অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ এবং পটুয়াখালীর জেলা প্রশাসক ইউসুফ হোসেনকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।