তিন জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বাস মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় ওই তিন জেলায় বাস চলাচল শুরু হয়েছে।‘নছিমন-করিমন-মাহেন্দ্র-আলমসাধু’ বন্ধের দাবিতে খুলনা অঞ্চলের বাস মালিক ও শ্রমিকদের ডাকে ৩ মে বাগেরহাটে, ৪ মে খুলনায় ও ৫ মে থেকে সাতক্ষীরায় বাস-মিনিবাস ধর্মঘট শুরু হয়।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, তাঁদের দাবি নিয়ে গতকাল খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে নছিমন-করিমন বন্ধের জন্য তাঁকে সময় দেওয়া হয়েছে। পুলিশ সুপারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।খুলনার পুলিশ সুপার গোলাম রউফ জানান, এ অঞ্চলে নছিমন-করিমন নিয়ে অন্যান্য পরিবহনের বিরোধ বহু দিনের। এ পরিবহনগুলোর সঙ্গে দরিদ্র মানুষের আয়-রোজগার জড়িত। তাদের পাশাপাশি বাস মালিকদের স্বার্থও দেখতে হবে। তাই নছিমন-করিমনকে শুধু মালামাল পরিবহন করতে ও মাহেন্দ্রকে প্রধান সড়কের বাইরে চলাচল করতে বলা হয়েছে।