তিন জেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, মৌলভীবাজার ও নরসিংদীতে আজ মঙ্গলবার সকালে ২০১২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলোর উদ্যোগে ও ইউসিবি ব্যাংকের সহযোগিতায় শিক্ষার্থীদের শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বরিশাল জেলার এক হাজার ২০০ জন, মৌলভীবাজারের পাঁচ শতাধিক ও নরসিংদীর প্রায় ৮০০ জন শিক্ষার্থীর হাতে স্মারক ও সনদ তুলে দেওয়া হয়েছে।বরিশাল: সকাল সাড়ে নয়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর হাতে স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ খান, বরিশাল সিটি করপোরেশন মেয়র শওকত হোসেন হিরণ, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. মোতালেব হাওলাদার। অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী, বরিশাল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলের সদস্য ও নাট্যজন সৈয়দ দুলাল ও প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান। এ ছাড়া জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বরিশালের বন্ধুসভার সদস্যরা ও ক্লোজআপ ওয়ান তারকা আতিক।অনুষ্ঠানে বন্ধুসভার পক্ষ থেকে হতদরিদ্র ঘরের জিপিএ-৫ পাওয়া দুই অদম্য মেধাবীর হাতে শিক্ষা উপকরণ (উচ্চমাধ্যমিকের সব বই, ১২টি খাতা ও ১২টি কলম) তুলে দেওয়া হয়। এই কৃতী দুই শিক্ষার্থী হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার দাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফাতেমা বেগম ও সরকারি বালিকা বিদ্যালয়ের সাদিয়া শাম্মী।মৌলভীবাজার: সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ। বক্তৃতা শেষে ছিল বন্ধুসভার আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।নরসিংদী: নরসিংদী জেলার শিল্পকলা একাডেমীর (পুরোনো) মিলনায়তনে সকাল ১০টায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৮০০ জন শিক্ষার্থী স্মারক ও সনদ গ্রহণ করে। বোর্ড নির্ধারিত জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিনকেও বিশেষ সম্মাননা জানানো হয়েছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া ও বর্তমান অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, আড়াইহাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাম মাহমুদ, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা। (প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন বরিশাল অফিস, মৌলভীবাজার ও নরসিংদী প্রতিনিধি)