তিন জেলায় বজ্রপাতে বাবা-মেয়েসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশিগঞ্জ, রাজশাহীর তানোর ও জয়পুরহাটের ক্ষেতলালে আজ শনিবার বজ্রপাতে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।জামালপুর: আজ সকাল সাড়ে আটটার দিকে জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া এলাকায় বজ্রপাতে হাসমত আলীর (৫৫) ও তাঁর মেয়ে নিহত ফুলেছা বেগম (২০) নিহত হন। বকশিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদ আলী বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।রাজশাহী: আজ বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউনিয়নের কৈয়েলহাট পশ্চিমপাড়ায় বজ্রপাত এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সোহরাব আলী (৩৫)। তানোরের ইউএনও মেহেদি-উল-সহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।জয়পুরহাট: আজ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নূর মোহাম্মদ (২৮)। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে বিষয়টি নিশ্চিত করেছে।