তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেটের বালাগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।বালাগঞ্জ (সিলেট): বালাগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নিজ কুরুয়া এলাকায় আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিলেটমুখী ট্রাকের আরোহী গোলাম আজাদ (৫০) ও হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যান। তাঁর নাম পরিচয় যায়নি।গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, গোপালগঞ্জের গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কে আজ সকাল নয়টার দিকে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা রত্না বেগম (৩০) ও ছেলে এনামুল ওরফে তামিম (৬) নিহত হয়।ফরিদপুর: ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের ধুলদী বিদ্যুেকন্দ্রের সামনে গতকাল রাতে ট্রাকের চাপায় মতিয়ার সিকদার (২৯) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে।