তিন তলা থেকে ফেলে গৃহকর্মী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থানার আনন্দবাজার এলাকায় একটি বাড়ির তিন তলা থেকে ফেলে রাশিদা বেগম (২৪) নামের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আনন্দবাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী রিপনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন রাশিদা। কাজ করতে দেরি হওয়ায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে রিপনের স্ত্রী রশিদাকে তিন তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গতকাল রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে রাশিদা জানিয়েছেন, গৃহকর্ত্রী তাঁকে মারধর করে তিন তলা থেকে ফেলে দেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাশিদার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মীতে।