তিন তারকার ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’
মিলন, বিন্দু ও নাদিয়াকে নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘মাধবীলতা, শুধু তোমার জন্য।’ সমরেশ মজুমদারের ‘কালবেলা’ উপন্যাসের চরিত্র মাধবীলতা চরিত্রে অভিনয় করছেন বিন্দু। এ নাটকে আরও দুটি চরিত্র হচ্ছে রূপম ও নাফা। এখানে যথাক্রমে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন ও নাদিয়া আহমেদ। ২৪ অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হবে। এটি পরিচালনা করবেন রাইসুল তমাল।নাটকে দেখা যাবে, এক বছর হলো রূপম ও নাফার বিয়ে হয়েছে। ভালোই চলছে তাদের সংসার। একদিন রূপম একটি উপন্যাসের বই পড়ছিল। সমরেশ মজুমদারের ‘কালবেলা’। উপন্যাসটির নায়িকা নাম মাধবীলতার। মাধবীলতাকে নিয়ে রূপম ও নাফার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। রূপমের আচার-ব্যবহার—সবকিছুতে অনেক পরিবর্তন চলে আসে। রূপম বইটির নায়িকার সঙ্গে তার স্ত্রীর তুলনা খুঁজতে থাকে। কিন্তু সে কোনোকিছুতেই মাধবীলতার তুলনা খুঁজে পাচ্ছিল না। ধীরে ধীরে রূপম গল্পের মাধবীলতার প্রেমে পড়ে যান। মাধবীলতার প্রেমে হাবুডুবু খাওয়া রূপম তাঁকে বিয়ে করতে চান। কিন্তু কল্পিত মাধবীলতাকে কোথায় পাবেন তিনি। এভাবেই ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’ নাটকটির গল্প এগোতে থাকে।পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি ঈদে এটিএন বাংলায় দেখানো হবে।