তিন দিনের হরতালের ফাঁদে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোববার ও সোমবার (৩ ও ৪ মার্চ) সারা দেশে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেওয়া হয়েছে। এর ফলে টানা তিন দিনের হরতালের ফাঁদে পড়ল দেশ।বিএনপির কর্মসূচিআজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সারা দেশে সহিংসতায় নিহতের ঘটনাকে গণহত্যা বলে সংবাদ সম্মেলনে দাবি করেন খালেদা জিয়া। এই গণহত্যার প্রতিবাদে ৫ মার্চ সারা দেশে হরতাল পালনের ডাক দিয়েছেন তিনি।এ ছাড়া আগামীকাল শনিবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দেন খালেদা জিয়া। একই সময় সারা দেশে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হবে। ওই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।জামায়াতের কর্মসূচিগতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতির মাধ্যমে ৩ মার্চ রোববার ও ৪ মার্চ সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছেন। এর আগে আজ শুক্রবার দেশব্যাপী ‘দোয়া দিবস’ ও কাল শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।রফিকুল ইসলাম খান তাঁর বিবৃতিতে দাবি করেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় প্রত্যাখ্যান করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানায়। সরকার এ প্রতিবাদ স্তব্ধ করে দিতে সারা দেশে ৪০ জন নিরীহ মানুষকে হত্যা করে। এর প্রতিবাদে হরতালসহ এসব কর্মসূচি দেওয়া হয়।’মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল বৃহস্পতিবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর পরপরই সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াত-শিবিরের কর্মীরা। এতে পুলিশসহ ৪০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও উপাসনালয়েও হামলার ঘটনা ঘটেছে।