তিন দেশ পদ্মা সেতুর অর্থায়ন করতে পারে: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে মালয়েশিয়া, চীন ও ভারত অর্থায়ন করতে পারে। তিন দেশের প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুর জন্য নিজস্ব অর্থায়নের ব্যাপারেও প্রস্তুতি আছে বলে জানান তিনি। আজ শুক্রবার সকালে গাজীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার তিন নম্বর প্যাকেজের কাজ উদ্বোধন করতে গিয়ে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।সাংবাদিকেরা এ সময় পদ্মা সেতু নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন যোগাযোগমন্ত্রীকে। মন্ত্রী এ সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন। পদ্মা সেতুতে অর্থায়ন কীভাবে হবে, তা এ মাসেই জানা যাবে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই এসব সড়কের সংস্কারকাজ শেষ করা হবে। দুপুরে মন্ত্রী ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা অংশ পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে এ সময় ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, ৩ নম্বর প্যাকেজের প্রকল্প পরিচালক প্রকৌশলী ফিরোজ ইকবাল, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যাবাস্টিন রেমা উপস্থিত ছিলেন।