তিন নম্বর সংকেত প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় দেখিয়ে যেতে বলা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। এর আগে দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছিল আবহাওয়া অফিস।সতর্ক সংকেত প্রত্যাহারের পর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারের চলাচলে আর কোনো বাধা নেই।