তিন নারীর শান্তিতে নোবেল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ, লাইবেরিয়ার শান্তিবাদী কর্মী লেহমাহ গোবি এবং ইয়েমেনের নারী অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী তাওয়াককুল কারমান এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। লাইবেরিয়ার গৃহযুদ্ধে লেহমাহ গোবি, জনসন সারলিফর সঙ্গে কাজ করেছেন।নারীর অধিকার ও নিরাপত্তা রক্ষার জন্য অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠার কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি এ পুরস্কারের অর্থমূল্যবাবদ এক কোটি সুইডিস ক্রোনার তুলে দেবে এ তিনজনের হাতে।১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল। প্রতিবছর সেই দিনটিতেই স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত হয়ে থাকেন, সে বছরের নোবেল বিজয়ীরা। শান্তিতে নোবেল জয়ী এই তিনজনকে সে দিনই সম্মানিত করা হবে। ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। রয়টার্স।