তিন নেতার বিরুদ্ধে মামলা প্রহসনমূলক: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিথ্যা ও প্রহসনমূলক মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংসদীয় দলের পক্ষে জয়নুল আবদিন এ অভিযোগ করেন। এ সময় বিএনপির সংসদীয় কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।সংসদীয় কমিটির নামে দলীয় কমিটি দিয়ে তদন্তের নামে প্রহসনমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা রুজু করে মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপিকে জনগণের কাছে হেয় করতে চাইছে বলে জয়নাল আবদিন অভিযোগ করেন।