তিন পার্বত্য জেলায় ইউপিডিএফের ৩ দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে আজ মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচিতে আছে—১৪ জুলাই তিন পার্বত্য জেলায় স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট, ২০ ও ২১ জুলাই রাঙামাটি-খাগড়াছড়িতে সড়ক অবরোধ। এ ছাড়া খাগড়াছড়ি জেলার আজ বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত ইউপিডিএফের ডাকা মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। স্থানীয় প্রশাসন মানববন্ধন কর্মসূচি উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। সড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।