তিন পুলিশ নিহত, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের হামলায় আজ সোমবার ও গতকাল রোববার পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ তথ্য জানিয়ে বলেছেন, অশুভ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আহত পুলিশ সদস্যদের দেখতে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন।পুলিশের মহাপরিদর্শক বলেন, গতকালের ঘটনার পর দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।হাসান মাহমুদ খন্দকার জানান, গতকাল ও আজ হেফাজতে ইসলামের হামলায় পুলিশের ৩০ জন সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও নারায়ণগঞ্জে সাতজন পুলিশ সদস্যকে চিকিত্সা দেওয়া হচ্ছে।