তিন পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর, মাদারীপুর সদর ও নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জানা যায়, এক রিটের পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চাঁদপুর সদর পৌরসভা নির্বাচন স্থগিত করেন। পরে ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে স্থানীয় ভোটারদের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়। এর ওপর শুনানি শেষে আদালত আজ হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। আমাগী ১৮ জানুয়ারি ওই পৌরসভায় ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। হাইকোর্ট অন্য দুটি রিটের পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর ও নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচন ১৫ ডিসেম্বর স্থগিত করেছিলেন। ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। আগামী ১৭ জানুয়ারি উভয় পৌরসভায় ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক বলেন, হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করায় ওই তিন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।