তিন বছর পর দীপ্তর ‘রসায়ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক দীপ্তর প্রথম অ্যালবাম একটা সরল অঙ্ক বাজারে এসেছিল ২০০৮ সালের শুরুর দিকে। একই বছরের শেষ দিকে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম আকাশে আগুন জ্বালিয়ে দিও। প্রথম অ্যালবামের একটা সরল অঙ্ক গানটির জন্য মেরিল-প্রথম আলো ২০০৮-এর পুরস্কার পেয়েছিলেন দীপ্ত। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে দীপ্তর তৃতীয় একক অ্যালবাম রসায়ন। অ্যালবামটির বেশির ভাগ গানের কথা লিখছেন দীপ্ত। সুরও করেছেন দীপ্ত। সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। অ্যালবামের গানের কথাগুলো হচ্ছে—সকালের সোনালি রোদ, রসায়ন, বলো কেমনে বোঝাই, রং, স্বপ্ন-ঘুম, জোছনার গান ও অসার দেহটা। এ ছাড়া দীপ্তর এবারের অ্যালবামে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ শিরোনামের একটি রবীন্দ্রসংগীতও থাকছে।অ্যালবামের নাম রসায়ন কেন—এমন প্রশ্নের জবাবে দীপ্ত বলেন, তরুণদের নিয়ে গানটি করা হয়েছে। এ গানটির মধ্য দিয়ে তরুণদের বর্তমান অবস্থা, তাদের প্রেম, জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, এসব কিছু নিয়ে যে অনুভূতি তৈরি হয় সেটাই তুলে ধরা হয়েছে। আর তাই অ্যালবামের নামটিও রসায়ন রাখা হয়েছে।দীপ্ত আরও বলেন, ‘প্রথম অ্যালবামের জন্য আমি মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছি। তাই দায়িত্বটা বেড়েছে অনেকখানি। অ্যালবামটির জন্য পাভেলও অনেক পরিশ্রম করেছিল। এই অ্যালবামেও তাঁর সমান অবদান আছে। সবকিছু মিলে শ্রোতাদের ভালো একটি অ্যালবাম উপহার দেওয়ার জন্যই তিন বছর সময় লেগেছে। ’দীপ্তর এই অ্যালবামে একটি রবীন্দ্রসংগীতও রয়েছে। এ প্রসঙ্গে দীপ্ত বলেন, ‘রবীন্দ্রসংগীতের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা সব সময় কাজ করে। তাই এবারের অ্যালবামটিতে একটি রবীন্দ্রসংগীতও রাখছি। রবীন্দ্রসংগীতের ফিউশনটি অ্যালবামটিতে ভিন্নমাত্রা যোগ করবে।’দীপ্তর তৃতীয় একক রসায়ন বাজারে আনছে অগ্নিবীণা।