তিন বছর পর নড়াইলে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে তিন বছর পর ২৭ অক্টোবর থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। এ সময় পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ফুটবল উপপরিষদের সম্পাদক আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। লিগে মোট ১০টি দল অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় নলদী সমাজ কল্যাণ সংঘ ২-১ গোলে আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। সমাজ কল্যাণের অমৃত ও আল আমিন দুটি গোল করলে আবাহনীর জাহাঙ্গীর একটি গোল পরিশোধ করেন।