তিন বছর পর রুক্সির ‘ঘাস ফুলের মালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর বাজারে এসেছে রুক্সির নতুন একক অ্যালবাম। নাম ঘাস ফুলের মালা। এটি শিল্পীর দশম একক। অ্যালবামটি প্রকাশ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুক্সি, অ্যালবামের গানের গীতিকার ও সুরকার এবং প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্মকর্তারা।রুক্সি বলেন, ‘অনেক দিন পর আমার নতুন একক অ্যালবাম এসেছে। অ্যালবামের শিরোনাম-সংগীতটি তৈরি করেছি পাঁচ বছর আগে। অনেক যত্ন নিয়ে অ্যালবামের গানগুলো করার চেষ্টা করেছি।’ঘাস ফুলের মালা অ্যালবামে গান আছে ১০টি। এর মধ্যে রয়েছে একটি দ্বৈত কণ্ঠের গান। এতে রুক্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। অ্যালবামের গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, বাকীউল আলম, কামরুজ্জামান কাজল ও রনি। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। রুক্সির সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০০৮ সালে, ভালোবাসা দিবসে।