তিন বছর বয়সে গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সী শিশুর খেলনা নিয়ে সময় কাটানোর কথা। কিন্তু নেপালের অতিথি কে সি এই বয়সে একটি গানের অ্যালবাম বের করেছে। এটি তার প্রথম গানের অ্যালবাম। গানের অ্যালবামের নাম অতিথি।আজ রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই গানের অ্যালবাম প্রকাশ হয়। নেপালের পর্যটন বোর্ড জানায়, অতিথি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছে। রয়টার্স।