তিন বছর রাজস্ব বৃদ্ধি অর্থনীতির তেজি প্রবৃদ্ধির নির্দেশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন বছর ধরে দেশের রাজস্ব খাতে উচ্চ প্রবৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক অবস্থায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ভর্তুকি ও মূল্যস্ফীতিবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। খবর বাসসের।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে ভর্তুকি প্রদান ও বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতিসহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।বৈঠকে বলা হয়, পর পর তিন বছর রাজস্ব বৃদ্ধি দেশের অর্থনীতির তেজি প্রবৃদ্ধির উল্লেখযোগ্য নির্দেশক। ২০১০-১১ অর্থবছরে দেশে ২৪ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।প্রেস সচিব বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের পাঠানো প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, অর্থসচিব মোহাম্মদ তারেক, বিদ্যু ৎ সচিব আবুল কালাম আজাদ ও জ্বালানিসচিব মেসবাহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।পরে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাছাইয়ের দায়িত্বে নিযুক্ত অনুসন্ধান কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন পেশ করে।