তিন বছরে পুলিশের জনবলের ঘাটতি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আগামী তিন বছরে পুলিশের জনবলের ঘাটতি কমানো হবে। রাজধানীতে নতুন আরও ১০টি থানা প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।আজ শনিবার বিকেলে রমনা ও শাহবাগ থানা কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে রমনা বটমূলে এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশের ৪৭১টি কমিটির অধীনে ২১ হাজার সদস্য কাজ করছেন। তিনি পুলিশের কর্মকাণ্ডে পুরোনো আমলের পদ্ধতির বদলে প্রযুক্তির ব্যবহারের ওপর প্রতি জোর দেন। অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুফল মানুষ ভোগ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন। তিনি বলেন, প্রতিটি থানায় সিসিটিভি কার্যকর করতে হবে।মুখ্য আলোচক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, থানায় দালালি প্রথা বিলুপ্ত করতে হলে কমিউনিটি পুলিশিং চালু করতে হবে।রমনা বিভাগের উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রাশেদ খান মেনন, আসাদুজ্জামান খান কামাল, আসমা জেরিন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।