তিন বছরে মুঠোফোন গ্রাহক বেড়েছে ৫ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, গত সাড়ে তিন বছরে মুঠোফোনের গ্রাহক বেড়েছে চার কোটি ৭৪ লাখ। মন্ত্রী আজ রোববার সংসদে সরকারি দলের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।মন্ত্রী বলেন, এ সময় টেলিটকের গ্রাহক বেড়েছে প্রায় চার লাখ। টেলিটক খুব শিগগির থ্রি-জি নেটওয়ার্ক স্থাপন করবে। প্রকল্পটি শেষ হলে সর্বমোট ৬৫ লাখ গ্রাহক টেলিটকের নেটওয়ার্কের আওতাভুক্ত হবে।রাজিউদ্দিন আহমেদ বলেন, এর আগে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ খাতে উল্লেখযোগ্য তেমন কোনো বিনিয়োগ হয়নি। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। দুর্গম পার্বত্য এলাকার ২৫টি উপজেলায় টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ করায় বর্তমানে পার্বত্য এলাকার শতভাগ টেলিটকের নেটওয়ার্কের আওতাভুক্ত হয়েছে।