তিন বন্দরে ৩ নম্বর সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে আজ শুক্রবার ৩ নম্বর স্থানীয় সতর্ক-সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে এ কথা জানা যায়।আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবহমান মৌসুমী বায়ুর প্রভাবে ওই এলাকার বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে উত্তর বঙ্গোপসাগর, আশপাশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।