তিন বিঘা করিডরে গরু আনা-নেওয়ায় এখনো বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বিঘা করিডর খুলে দেওয়ার তৃতীয় দিনেই বাংলাদেশিদের ১০টির বেশি গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএসএফের বিরুদ্ধে।আজ শনিবার দুপুরে দহগ্রাম আঙ্গরপোতা থেকে তিন বিঘা করিডর দিয়ে গরু পাটগ্রামে নিয়ে যাওয়ার সময় বিএসএফের কর্তব্যরত সদস্যরা আগের মতোই ১০টির বেশি গরু নিয়ে যেতে লোকজনকে বাধা দেন।দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাসিন্দাদের মনে অবিশ্বাসের জন্ম দেবে। তিনি বলেন, ‘বিএসএফের সদস্যদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলাম। তাঁরা বললেন, এখন করিডর দিয়ে ২৪ ঘণ্টা মানুষ ও হালকা যানবাহন চলাচল করতে পারবে। গবাদিপশু নিয়ে যাওয়ার ব্যাপারে আগের নিয়মের পরিবর্তন করে কোনো চিঠি আসেনি। না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি হাটের দিন শুধু ১০টি করে গরু নিয়ে যাওয়া যাবে।’এ ব্যাপারে ৩১ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) লালমনিরহাটের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।