তিন বিভাগে ৩৬ হাজার নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে আজ বুধবার বেলা দুইটা পর্যন্ত ৩৬ হাজার ৭৪৫ ব্যক্তি নিবন্ধন করেছেন। এদিকে ঢাকা ও বরিশাল বিভাগে কারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাথমিকভাবে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের লটারি হবে আজ বিকেল চারটায়।আজ বেলা তিনটার দিকে মালয়েশিয়ায় নিবন্ধনের দায়িত্বে থাকা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক রেজওয়ানুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, রাজশাহী, রংপুর ও সিলেটে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে। আজ বেলা দুইটা পর্যন্ত রাজশাহীতে ১৩ হাজার ৩২০ জন, রংপুরে ১৪ হাজার ৪৫২ জন এবং সিলেটে আট হাজার ৯৭৩ জন নিবন্ধন করেছেন। ১৮ জানুয়ারি শুক্রবার পর্যন্ত এই তিন বিভাগে নিবন্ধন চলবে। পরদিন শনিবার লটারি হবে।ঢাকা ও বরিশাল বিভাগের লটারি আজগত মঙ্গলবার ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন শেষ হয়। এই দুই বিভাগে চার লাখ ২৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে মোট তিন লাখ ২৬ হাজার ৮৫৩ জন এবং বরিশালে ৭৩ হাজার ১৭২ জন নিবন্ধন করেছেন। বিএমইটির পরিচালক নূরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা ও বরিশাল বিভাগের যাঁরা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, আজ বিকেল চারটায় তাঁদের লটারি হবে। এই দুই বিভাগের সব জেলা প্রশাসন কার্যালয়ে ইউনিয়ন কোটায় এই লটারি হবে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে দেওয়া হবে। তিনি জানান, ঢাকা বিভাগের এক হাজার ৩৮৫টি ইউনিয়ন এবং বরিশাল বিভাগের ৩৮৫টি ইউনিয়ন থেকে অন্তত আড়াই হাজার ব্যক্তি লটারিতে নির্বাচিত হবে। নিবন্ধন তদারকি করছে বিএমইটিজনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নিবন্ধনের বিষয়টি তদারকি করছে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে নিবন্ধন চলেছে। এই নিবন্ধনের জন্য মাত্র ৫০ টাকা করে নেওয়া হচ্ছে।মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। তাই সারা দেশে এখন এই খাতে কর্মী নেওয়ার জন্য নাম নিবন্ধন চলছে। সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা খরচ হবে। বনায়ন খাতের এই কর্মীরা ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন পাবেন। খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন হবে। এই দুই বিভাগে লটারি হবে ২২ জানুয়ারি।মন্ত্রীর বক্তব্যপ্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রতি বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্পিউটারের স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ কর্মী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে প্রথম পর্যায়ে মালয়েশিয়া পাঠানোর জন্য চূড়ান্তভাবে ১১ হাজার ৫০০ কর্মীকে নির্বাচন করে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে যাঁরা যাওয়ার সুযোগ পাবেন, তাঁদের ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।