তিন ভাই-বোনের সুরের মুর্ছনা (ভিডিও)
গান পাগল তিন শিশুকে নিয়েই গানের দল ভেজকুয়েজ সাউন্ড। লিড ভোকালিস্টের বয়স ১০ বছর। ফুটফুটে একটি মেয়ে। নাম এঞ্জি। গানে গানে মাতিয়ে তোলে সবাইকে। তার পাশে বসে ড্রামে ঝড় তোলে গুস্তাভো। বয়স ১৩। আর ১৫ বছরের আবেলারদো সুর তোলেন গিটার ও পিয়ানোতে। এই তিন শিশুই সাড়া জাগিয়েছে ইউটিউবে।‘রোলিং ইন দ্য ডিপ’গানটি শুনতে মাত্র ১০ দিনে ৫০ লাখ শ্রোতা ইউটিউবে হিট করেছে। শুধু মেক্সিকোই নয়, সারা বিশ্বকেই মাতিয়ে দিয়েছে ভেজকুয়েজ সাউন্ড।ভেজকুয়েজ সাউন্ডের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিল্পী আবেলারদো ভ্যাজকুয়েজ জানায়, গান শুনতে শুনতেই বেড়ে উঠেছি আমরা। তাই গান ছাড়া আর কিছু বুঝি না। ইউটিউবে গান ছাড়ার পরে সবকিছু অনেকটাই বদলে গেছে। এখন বাসায় আমাদের খোঁজে একের পর ফোন আসতে থাকে। ইউটিউব ও অন্যান্য সামাজিক নেটওয়ার্কের সঙ্গে এখন আমরা অনেক বেশি যুক্ত।
গান পাগল এই শিশুদের বাবা হলেন, মেক্সিকোর জনপ্রিয় সংগীত প্রযোজক। এ প্রসঙ্গে গুস্তাভো ভ্যাজকুয়েজ জানান, এই সাফল্যে তিনি খুবই আনন্দিত। এটাকে পুরো পরিবারের সাফল্য মনে করছেন তিনি। তবে আচমকা পাওয়া এই খ্যাতিতে তারা যাতে খুব বেশি বাড়াবাড়ি না করে সে ব্যাপারে সচেতন ভ্যাজকুয়েজ। তাই অল্প বয়সেই খ্যাতি পেলেও সেটাকে শান্তভাবেই নিয়েছে গান পাগল শিশুরা। ভ্যাজকুয়েজের ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ হল অনলাইনে তারা প্রতি মাসে একটি করে গান ছাড়বে। রয়টার্স।