তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুল গনি হত্যা মামলার রায়ে তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।আজ বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহীম এই রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার কাজিহাটা গ্রামের তিন ভাই আরজু মিয়া, বকুল মিয়া ও ফারুক মিয়া এবং সিরাজুল ইসলাম।মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ২ জুন রাতে কাজিহাটা গ্রামের সড়কে আবদুল গনি নৃশংসভাবে খুন হন। ওই রাতেই তাঁর সঙ্গে থাকা আরজু মিয়া ছাতক থানায় কাজিহাটা গ্রামের বিভিন্ন লোকজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশি তদন্তে সন্দেহ হওয়ায় আরজু মিয়ার মামলার সাক্ষী সিরাজুল ইসলামকে আটক করা হয়।সিরাজুল ইসলাম স্বীকার করেন, সাজা পাওয়া আসামিরাই পরিকল্পিতভাবে আবদুল গনিকে হত্যা করেছেন এবং পূর্বশত্রুতার জের ধরে অন্য লোকদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।পরে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। মামলার তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় দেন।উল্লেখ্য, দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ফারুক মিয়া ও বকুল মিয়া পলাতক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি পীর ফজলুর রহমান মিসবাহ। আসামিপক্ষে ছিলেন হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও শহীদুজ্জামান চৌধুরী।