তিন মামলায় আগাম জামিন পেলেন জামায়াত সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট কক্সবাজারের সাংসদ ও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আজাদের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন।পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা তিনটি মামলায় হামিদুরের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা তিন সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।গত ২০ ও ৩০ জুন এবং ৩ জুলাই পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।