তিন মাস সীমানায় স্থাপনা নির্মাণ না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলেশ্বরী ও মেঘনায় সীমানার (নদীর ভেতরে যেকোনো জায়গা) ভেতরে জায়গা দখল করে আগামী তিন মাস কোনো স্থাপনা নির্মাণ না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেউ যেন নদী দখল করতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে নদী দুটির সীমানা নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।একই সঙ্গে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এবং পার্টনার ইন লিহ্যাল এডুকেশন অ্যান্ড অ্যাসিসটেন্সের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ জনস্বার্থে রিটটি দায়ের করেন।রিট আবেদনে পরিকল্পনাসচিব, পরিবেশসচিব, ভূমিসচিব, নৌপরিবহনসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।